আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বই মেলার উদ্বোধন ও একুশে পদক দেয়ার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন এবং বাংলা বই মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী শনিবার, ২১ ফেব্রুয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।’
অনুষ্ঠান দুটি ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে এবারের বই মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশকরা।
পতাকানিউজ/আরবি

