পতাকা নিউজ
বুধবার ২২ জুলাই ২০২৬
Meest Cry

কাঁদলেন মেসি—বললেন ‘দুঃখিত’

World Cup 2026

বিশ্বকাপে কোন দল পেল কত টাকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ২ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি ৫ বছরেও
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

২ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি ৫ বছরেও

পতাকা সারথি
বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তিসিগাড়ি থেকে চেঙ্গা পাল পাড়া হয়ে ডিমশহর স্কুল পর্যন্ত দুই কিলোমিটার সড়ক। সড়কটির সংস্কারসহ কার্পেটিংয়ের কাজ শেষ হয়নি দীর্ঘ ৫ বছরেও। ২০২০ সালের শুরুতে প্রকল্পের কাজ শুরু হয়। কাজের শুরুতে ইটের খোয়া দিয়ে রাস্তা সমতল করা হয়। এরপর মাঝপথে হঠাৎ কাজ বন্ধ করে আত্মগোপনে চলে যান ঠিকাদার। এরপর থেকে এখনও বন্ধ রয়েছে কাজ। ইতিমধ্যে ওই সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কের সংস্কারসহ কার্পেটিংয়ের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের তিসিগাড়ি থেকে চেঙ্গা পালপাড়া হয়ে ডিমশহর স্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের অধিক এই গুরুত্বপূর্ণ সড়কটি দুপচাঁচিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের চেঙ্গা পালপাড়ার মানুষের চলাচলের একমাত্র পথ। প্রায় দুই কিলোমিটারের অধিক সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিংয়ের পাথর ও খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, পৌরসভা থেকে সড়কটি সংস্কারের জন্য নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ১৫০ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করা হয়। ২০২০ সালের ১৫ আগস্ট প্রকল্পটি শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়। নির্বাচিত ঠিকাদার ২০২০ সালের প্রথমার্থে প্রকল্পটির কাজ শুরুও করেন। কিন্তু মাঝপথে কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও হয়ে যান।

ভুক্তভোগী চেঙ্গা গ্রামবাসী হারুন অর রশিদ, স্বপন পাল, রঞ্চিত কুমার পাল, ফনিন্দ্রনাথ পালসহ অনেকেই জানান, সড়কটি সংস্কার কাজ মাঝপথে ফেলে রাখায় বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত অবস্থায় পরিণত হয়। শুষ্ক মৌসুমে ধুলাবালিতে ভরে থাকে। এছাড়াও খোয়াগুলো উঁচু-নিচু হয়ে বের হয়ে থাকায় সাধারণ মানুষসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অটোভ্যান, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেলের টায়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিকাদারের গাফিলতের কারণে ২০২০ সালে শুরু হওয়া কাজটি আজও শেষ হয়নি।

পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, আটক নারী
বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান জানান, প্রকল্পের বরাদ্দ না থাকায় দীর্ঘদিন কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ঠিকাদারও কাজ ফেলে রেখে চলে যান।

তিনি বলেন, ‘এরই মাঝে বরাদ্দ এলেও ঠিকাদার আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যোগাযোগ হওয়ার পর বর্ষাকাল শুরু হয়। বৃষ্টির কারণে কাজের বিলম্ব ঘটছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কের সংস্কারসহ কার্পেটিংয়ের কাজ বাস্তবায়ন করা হবে।’

পতাকানিউজ/পিএম/আরবি

বিষয় :বগুড়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর ১৯৭৭ সালে দেশের মানুষের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল জানেন দেশের প্রথম গণভোট কেমন হয়েছিল?
পরের লেখা World বিশ্ব রাজনীতির মানচিত্র আজ উত্তাল
Ad imageAd image
আরও পড়ুন
dollar

জুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এলো ২.০১৮ বিলিয়ন ডলার

বাংলাদেশ পুলিশ

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

Satkania Flood

দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

afridi

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর খবর ভুয়া

সর্বশেষ
Court Icon

স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Child Hum

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৮০০ ছুঁইছুঁই

Saff Football

নভেম্বরে সাফ ফুটবলের আসর বসবে বাংলাদেশে

World Cup Final

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নেমেছে ফিফা

ওমরাহ

সরকারি হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?