দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
সোমবার, ৩১ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১২৯ ও ২১২২ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির শেয়ার।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল সায়হাম টেক্সটাইল, ফার ইস্ট নিটিং, অরগান ডেনিম, লাভেলো আইসক্রিম, ডোমিনেজ স্টিল ও ফার কেমিক্যাল।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ২৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের দর।
পতাকানিউজ/আরবি

