পতাকা নিউজ
শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
BNP Chiarman Tarique Rahman

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী!

Tarique US Ebbassy

তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ২ বছরের কাজ শেষ হয়নি ৫ বছরেও, উধাও ঠিকাদার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

২ বছরের কাজ শেষ হয়নি ৫ বছরেও, উধাও ঠিকাদার

পতাকা সারথি
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
বগুড়া
তালুচ হাটে দোতলা মার্কেট ভবনের নির্মাণকাজ ৫ বছরেও শেষ হয়নি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ হাটে দোতলা মার্কেট ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর। মাঝপথে কাজ ফেলে হঠাৎ উধাও ঠিকাদার। ২০২১ সালের ৩০ জানুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও ইতিমধ্যে ৫ বছর পার হয়েছে। এরপরও শেষ হয়নি কাজ। এতে মার্কেট ভবন নির্মাণ অনিশ্চয়তার মুখে পড়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে ভবন নির্মাণকাজ শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে মেঝেসহ সামান্য কিছু কাজ অবশিষ্ট আছে জানিয়ে দ্রুত শেষ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (প্রথম সংশোধিত) এর আওতায় উপজেলার তালুচ হাটে দুই কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৩১৬ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা মার্কেট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। গোহাইল রোড খান্দার এলাকার মেসার্স রহমান ট্রেডার্সের মালিক হামিদুর রহমান এ কাজের ঠিকাদার নির্বাচিত হন।

এরপর নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর। ২০২১ সালের ৩০ জানুয়ারি কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়। ঠিকাদার ঠিক সময়ে কাজ শুরু করে। কিন্তু গড়িমসির কারণে প্রায় ৫ বছর পার হলেও ভবনটির নির্মাণকাজ শেষ করতে পারেনি।

স্থানীয় গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের জানান, বিষয়টি গত মাসে উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হয়। দ্রুত নির্মাণকাজ শেষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের দৃষ্টি আর্কষণ করা হয়। সভায় এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়।

জয়ের পর যা বললেন সরওয়ার জামাল নিজাম
যেখানে জাপার পতনের শুরু, সেখানেই জামায়াতের উত্থান?
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

এ বিষয়ে জানতে ঠিকাদার হামিদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

জানতে চাইলে দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন জানান, তালুচ হাটে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা মার্কেট ভবন নির্মাণকাজ প্রায় শেষ। মেঝেসহ সামান্য কিছু কাজ অবশিষ্ট আছে। কাজটি দ্রুত শেষ করতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী সপ্তাহে কাজটি পুনরায় শুরু এবং দ্রুত শেষ করবেন বলে জানিয়েছেন ঠিকাদার।

পতাকানিউজ/পিএম/আরবি

বিষয় :বগুড়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
পরের লেখা dipjol খলনায়ক ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন ভক্তের স্ত্রী
Ad imageAd image
আরও পড়ুন
Feni Vote Center 2

ফেনীর ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২০ জন

Krisno Nandi

জামায়াতের হিন্দু প্রার্থী কত ভোটে হারলেন?

স্বতন্ত্র জয়ী ৭ বিদ্রোহী কারা

স্বতন্ত্র জয়ী ৭ বিদ্রোহী কারা

Gana Vote

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়েছে ৬০ শতাংশ

বগুড়ায় কিশোর ছাত্রকে ছুরিকাঘাত করল কে?

বগুড়ায় কিশোর ছাত্রকে হত্যা করল কে?

সর্বশেষ
নতুন বাংলাদেশ গড়বো-এটি কঠিন দায়িত্ব : এ্যানি

নতুন বাংলাদেশ গড়বো-এটি কঠিন দায়িত্ব : এ্যানি

বিএনপি ও তারেক রহমানের জয়ে বিজয়ে দোয়া মাহফিল

বিএনপি ও তারেক রহমানের জয়ে বিজয়ে দোয়া মাহফিল

৩৫ বছরে ৫ হার

৩৫ বছরে ৫ হার : এবার জামানত খোয়ালেন মাহমুদুর রহমান মান্না

আলোচিত প্রার্থী যারা, কেমন করলেন তারা

আলোচিত প্রার্থী যারা, কেমন করলেন তারা

China Congrats

তারেক রহমানকে চীনের অভিনন্দন

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?