পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৩৩ বছর পর সরকারি হচ্ছে শহীদ জিয়া ডিগ্রি কলেজ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৩৩ বছর পর সরকারি হচ্ছে শহীদ জিয়া ডিগ্রি কলেজ

পতাকা সারথি
সোমবার ৪ মে ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Shahid Jia Degree College

চলতি বছরের ২০ এপ্রিল প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বগুড়া সফরে আসেন তারেক রহমান। সেই সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেন। এ ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠার ৩৩ বছর পর সরকারি হতে যাচ্ছে বগুড়ার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, গত বুধবার, ২৯ এপ্রিল মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলাধীন শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন।

সরকারিকরণের পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বা আর্থিক সংশ্লেষ আছে কিনা সে বিষয়ে আইন উপদেষ্টার মতামতসহ প্রতিবেদন দাখিল করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রায় চার একর জমির ওপর ১৯৯৩ সালের ২১ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠা হয়। কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কোর্সে মোট ১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক কোর্সে আছে অন্তত ৮০০ জন। বর্তমানে শিক্ষক আছে ৬৪ জন। এ ছাড়া আরও ২৮ জন কর্মকর্তা ও কর্মচারি আছে এ কলেজে।

এদিকে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে কলেজ ও স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে।

প্রবীণ ব্যক্তি আল মনসুর রহমান বলেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ এ অঞ্চলের জন্য আশির্বাদ। কিন্তু কলেজটিতে বিগত সময়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে শিক্ষার মান উন্নত রাখলে আশেপাশে অধিকাংশ দরিদ্র ঘরের শিক্ষার্থীরা উপকৃত হতো। জাতীয়করণের ঘোষণার ফলে এখন সেই প্রতিবন্ধকতা আর থাকছে না।

ব্যবসায়ী তুষার আহমেদ জানান, বাগবাড়ি এলাকাটি তিনটি উপজেলার সীমান্তবর্তী এলাকা। এখানকার আশেপাশের গ্রামগুলোর মানুষ উপজেলা শহরে বা জেলা শহরে যাওয়া কষ্টসাধ্য। এ কারণে অনেক পরিবারের সন্তানদের পড়ালেখা বেশিদূর এগোয় না। কিন্তু শহীদ জিয়া ডিগ্রি কলেজ এই পরিবারদের আশার আলো হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা রেখেছেন। ঘোষণা অনুযায়ী এটি জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে। এখন শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও ভালো হবে।

জাতীয়করণের চিঠি আসায় অত্যন্ত খুশি শহীদ জিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে রহমান। তিনি বলেন, দীর্ঘদিন পর এমন সিদ্ধান্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষক সবার জন্য ভালো। গত ২৯ এপ্রিল চিঠি এসেছে। এখন সম্ভবত অধিদপ্তর থেকে পরিদর্শনে আসবে। আশা করছি এসব কাজও খুব দ্রুত সম্পন্ন হবে।

কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুল বারী বলেন, আমাদের কলেজ এমপিওভুক্ত হলেও অবকাঠামো অথবা শিক্ষার মানগত উন্নয়নে কোনো কাজ হয়নি। এখানে উচ্চ মাধ্যমিক ছাড়াও ডিগ্রি আছে। ভুগোল ও মনোবিজ্ঞান দুটি বিভাগ নিয়ে অনার্স কোর্স চালু হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ল্যাব দেয়া হয়নি। ক্লাসরুম ও বইয়ের সংকট দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর ঘোষণার পর চিঠি আসাতে আমরা আশার আলো দেখছি। এখন আপাতত আমরা নথিপত্র প্রস্তুত করছি। পরিদর্শনে আসলে সেগুলো উপস্থাপন করব।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ির কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

পতাকানিউজ/পিএম/আরবি

বিষয় :কলেজপ্রধানমন্ত্রীবগুড়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কমোড ভাড়া দিয়ে লাখ ডলার আয়! কমোড ভাড়া দিয়ে লাখ ডলার আয়!
পরের লেখা Death 1 প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?