সকল জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে শেষ হয়েছে ভোটগ্রহণ। ঐতিহাসিক এ নির্বাচনে প্রায় ৩ দশকেরও বেশি সময় পর বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে বিশাল এক পরিবর্তন।
রাজনৈতিক হিসেব বলছে, এবার ৩৫ বছর পর প্রধানমন্ত্রী পদে আসতে যাচ্ছে নতুন মুখ। শুধু তাই নয়, একই সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী হবেন একজন পুরুষ।
১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে নতুন এক রাজনেতিক অধ্যায়ের সূচনা হয়। সেই সময় থেকে টানা প্রায় ৩ দশক ধরে দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন নারী নেতৃত্ব। শুরুতে ছিলেন খালেদা জিয়া। এরপর শেখ হাসিনা। পর্যায়ক্রমে দুই নেত্রীর নেতৃত্বে দীর্ঘসময় পরিচালিত হয় রাষ্ট্র। সরকার পরিবর্তন হলেও ঘুরেফিরে প্রধানমন্ত্রী পদে ছিলেন এ দুই নারী রাজনৈতিক। এ দীর্ঘসময় জুড়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে প্রায় উল্লেখ করা হয়েছে নারী নেতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে।
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেখানে এখনও নারী নেতৃত্ব ব্যতিক্রম সেখানে টানা কয়েক দশক ধরে নারী প্রধানমন্ত্রী থাকা ছিল উল্লেখযোগ্য অধ্যায়। তবে সাম্প্রতিক রাজনেতিক সমীকরণে বদলের আভাস মিলেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দীঘ রাজনৈতিক ধারা পরিবর্তন করে ক্ষমতায় আসছেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। এ পরিবর্তন কেবল ব্যক্তির পরিবর্তন নয়, প্রায় তিন যুগের সমাপ্তি ও আরেক অধ্যায়ের সূচনা দেখছেন বিশ্লেষকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের বেসরকারি ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬৮টি আসন। এছাড়া এনসিপি ৬টি আসন, স্বতন্ত্র ৮টি আসন ও অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে। ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের পথে বিএনপি! নতুন এ সরকারের নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
পতাকানিউজ/আরবি

