পতাকা নিউজ
বুধবার ২২ জুলাই ২০২৬
Meest Cry

কাঁদলেন মেসি—বললেন ‘দুঃখিত’

World Cup 2026

বিশ্বকাপে কোন দল পেল কত টাকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৪১ নবীন মন্ত্রী নিয়ে কতটা পথ পাড়ি দেবেন তারেক রহমান?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৪১ নবীন মন্ত্রী নিয়ে কতটা পথ পাড়ি দেবেন তারেক রহমান?

পতাকা সারথি
বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
৪১ নবীন মন্ত্রী নিয়ে কতটা পথ পাড়ি দেবেন তারেক রহমান?
মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অধ্যায়। গত মঙ্গলবার তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ, যেখানে প্রধানমন্ত্রীসহ মোট ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন। ফলে নতুন এই মন্ত্রিসভার অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে একই দিনে শপথ নেন আরও ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। সংখ্যার দিক থেকে নতুন মুখের আধিক্যই সবচেয়ে বেশি নজর কেড়েছে। মন্ত্রিসভার বড় অংশ নবীন হওয়ায় প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি তৈরি হতে পারে কি না—এই প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে বিএনপির শীর্ষ নেতাদের দাবি, মন্ত্রিসভায় নতুনদের সংখ্যা বেশি হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের রাখা হয়েছে। তাদের মতে, নবীন ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কাঠামো সরকারের কার্যক্রম পরিচালনায় ভারসাম্য তৈরি করবে এবং নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।

নতুন মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ দিক হলো—প্রধানমন্ত্রী নিজেও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একই সঙ্গে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে আগে বিএনপির বিভিন্ন সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন এমন সদস্যের সংখ্যা মাত্র ৯ জন। বাকি ১৬ জনই প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া ২৪ জনের সবাই নতুন, যা মন্ত্রিসভাকে আরও নতুনত্ব দিয়েছে।

জুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এলো ২.০১৮ বিলিয়ন ডলার
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৯ জন হলেন—ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টু, দিনাজপুর-৬ আসনের আবু জাফর মো. জাহিদ হোসেন, সিলেট-১ আসনের খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, পার্বত্য রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, টাঙ্গাইল-১ আসনের ফকির মাহবুব আনাম এবং ঢাকা-১০ আসনের শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও নতুন মুখের আধিক্য স্পষ্ট। ২৪ প্রতিমন্ত্রীর মধ্যে ২১ জনই এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি তিনজনের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর আগে সংসদ সদস্য ছিলেন। এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সংসদ সদস্য না হয়েও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও তিনি জয়ী হননি; তাঁকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে।

টেকনোক্র্যাট কোটায় তিনজন

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্য নন এমন ব্যক্তিকেও মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রী, তবে মোট সদস্যের এক-দশমাংশের বেশি নয়। এই বিধান অনুসারে বর্তমান মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশিদ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন আমিনুল হক।

পুরোনো অভিজ্ঞতার উপস্থিতি

নতুনদের ভিড়ের মধ্যেও অভিজ্ঞতার ছাপ রয়েছে। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করা ৯ জন নেতা এবারও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁরা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু এবং আ ন ম এহসানুল হক মিলন।

নারী প্রতিনিধিত্ব

নতুন মন্ত্রিসভায় নারী সদস্য রয়েছেন তিনজন। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম। প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ এবং নাটোর-১ আসনের ফারজানা শারমীন। তিনজনই এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রথমবার মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন।

সব মিলিয়ে, নবীন মুখের আধিক্যে গঠিত এই মন্ত্রিসভা আগামী দিনে কতটা কার্যকরভাবে প্রশাসন পরিচালনা করতে পারবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও প্রত্যাশা তৈরি হয়েছে। অভিজ্ঞদের পরামর্শ এবং নতুনদের উদ্যম—এই সমন্বয়ই নির্ধারণ করবে নতুন সরকারের পথচলার গতি ও সাফল্য।

-পতাকানিউজ

বিষয় :তারেক রহমানমন্ত্রিপরিষদসরকার
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা টি–টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটের শেষ টিকিটের লড়াইয়ে পাকিস্তান : ‘বাঁচা-মরার’ ম্যাচ আজ
পরের লেখা চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ইকরাম ২টি পিস্তলসহ গ্রেপ্তার চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ইকরাম ২টি পিস্তলসহ গ্রেপ্তার
Ad imageAd image
আরও পড়ুন
afridi

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর খবর ভুয়া

Court Icon

স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

Bogura Death 3 Child

পুকুরে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

Alif Hosen

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, আটক নারী

সর্বশেষ
Child Hum

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৮০০ ছুঁইছুঁই

Saff Football

নভেম্বরে সাফ ফুটবলের আসর বসবে বাংলাদেশে

World Cup Final

বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নেমেছে ফিফা

ওমরাহ

সরকারি হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

এবার বাড়ল স্বর্ণের দাম

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?