পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৪৮ বছর পানি পান করেননি এই ধনকুবের, কিন্তু কেন?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৪৮ বছর পানি পান করেননি এই ধনকুবের, কিন্তু কেন?

পতাকা সারথি
সোমবার ২ নভেম্বর ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
৪৮ বছর পানি পান করেননি এই ধনকুবের, কিন্তু কেন?
ওয়ারেন বাফেট।

পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট। বিপুল সম্পদের মালিক তিনি। তাকে চেনেন না এমন মানুষ কমই আছেন। অথচ তার অভ্যাসের কথা শুনলে অনেকেই অবাক হবেন। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করেন না, বরং তার পছন্দের তালিকায় রয়েছে মিষ্টি স্বাদের এক কোমল পানীয়। তাও এক দুদিন নয় ৪৮ বছর ধরে পানি পান করেন না তিনি।

সম্প্রতি তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে একটি দাবি নিয়ে। বলা হচ্ছে, প্রায় ৪৮ বছর ধরে পানি পান করেন না তিনি! বদলে তার ভরসা চেরি কোক। কিন্তু সত্যিই কি পানি ছেড়ে এত বছর ধরে একটি কোমল পানীয় পান করেই কাটিয়েছেন এই ধনকুবের? কী আছে এই পানীয়তে? নিয়মিত পান করলে শরীরের কতটা ক্ষতি হতে পারে?

চেরি কোক আসলে কী?

নাম শুনে মনে হতে পারে, চেরি ফলের রস দিয়ে তৈরি কোনো পানীয়। কিন্তু বিষয়টি তেমন নয়। চেরি কোক মূলত কোকা-কোলার একটি বিশেষ সংস্করণ। পরিচিত কোলার স্বাদের সঙ্গে এতে যোগ করা হয় চেরির স্বাদ ও সুগন্ধ। ফলে সাধারণ কোকের তুলনায় পানীয়টিতে মিষ্টি ও ফলের আলাদা একটা স্বাদ পাওয়া যায়।

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

তবে এতে চেরির রস রয়েছে, এমনটা ভাবার কারণ নেই। কোকা-কোলার প্রকাশিত উপাদান তালিকা অনুযায়ী, সাধারণ চেরি কোক তৈরিতে ব্যবহার করা হয় কার্বনেটেড ওয়াটার, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, ক্যারামেল কালার, ফসফরিক অ্যাসিড, প্রাকৃতিক ফ্লেভার এবং ক্যাফিন।

পানীয়টির পুষ্টিগুণের হিসাবও বেশ চমকপ্রদ। কোকা-কোলার যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১২ আউন্স বা প্রায় ৩৫৫ মিলিলিটার চেরি কোকে রয়েছে ১৫০ ক্যালোরি, ৪২ গ্রাম চিনি এবং ৩৪ মিলিগ্রাম ক্যাফিন। অর্থাৎ এক ক্যান পান করলেই শরীরে বেশ খানিকটা অতিরিক্ত চিনি প্রবেশ করে।

নিয়মিত চেরি কোক পান করলে কী হতে পারে?

চেরি কোকের স্বাদ যতই আকর্ষণীয় হোক, এটি কিন্তু শরীরের প্রয়োজনীয় পানির বিকল্প নয়। বিশেষজ্ঞদের মতে, মাঝেমধ্যে অল্প পরিমাণে কোমল পানীয় পান করা আর প্রতিদিন প্রচুর পরিমাণে পান করার মধ্যে পার্থক্য রয়েছে। এক ক্যান চেরি কোকে ৪২ গ্রাম চিনি থাকে। নিয়মিত এ ধরনের চিনিযুক্ত পানীয় পান করলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের কারণে ওজন বাড়তে পারে। দীর্ঘদিন অতিরিক্ত চিনি গ্রহণের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ ও দাঁতের ক্ষয়ের ঝুঁকিও জড়িত।

অন্যদিকে এতে থাকা ক্যাফিন কিছু মানুষের ক্ষেত্রে ঘুমের সমস্যা, অস্থিরতা কিংবা বুক ধড়ফড়ের কারণ হতে পারে। বিশেষ করে যারা রাতে ঘুমানোর আগে ক্যাফিনযুক্ত পানীয় পান করেন, তাদের সতর্ক থাকা প্রয়োজন। তাই তৃষ্ণা মেটানো কিংবা শরীরের পানির চাহিদা পূরণের জন্য সাধারণ পানির বিকল্প হিসেবে চেরি কোককে বেছে নেওয়া ঠিক নয়। স্বাদ বদলানোর জন্য কখনো-সখনো পান করা আর নিয়মিত পানীয় হিসেবে গ্রহণ করা এক বিষয় নয়।

সত্যিই কি ৪৮ বছর জল পান করেননি ওয়ারেন বাফেট?

এই দাবির সূত্র পাওয়া যাচ্ছে ২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে প্রকাশিত একটি পডকাস্টে। ‘ইকিউটি ম্যাটস ইনভেস্টিং’ পডকাস্টে মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী বিল অ্যাকম্যান ওয়ারেন বাফেটকে নিয়ে একটি অভিজ্ঞতার কথা জানান।

Mahi Add for Potaka

অ্যাকম্যানের কথায়, কয়েক বছর আগে একবার তিনি বাফেটকে নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। অতিথির পছন্দের কথা জানতেন বলে আগে থেকেই চেরি কোকের ব্যবস্থা করেছিলেন। কিন্তু খাবার টেবিলে বসে তাকে সাধারণ কিংবা স্পার্কলিং ওয়াটার খাওয়ার প্রস্তাবও দেন। বাফেট সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোক পান করতে চান।

এরপর অ্যাকম্যান তাকে প্রশ্ন করেন, তিনি কি জল পান করেন না? উত্তরে বাফেট নাকি বলেছিলেন, গত ৪৮ বছর ধরে তিনি জল পান করেননি। অ্যাকম্যানের এই বক্তব্যই সম্প্রতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মনে রাখতে হবে, ঘটনাটি অ্যাকম্যানের নিজের বর্ণনা। বাফেট নিজে সম্প্রতি এই দাবি নিশ্চিত করেননি। এমনকি ওই কথোপকথন ঠিক কবে হয়েছিল, তাও স্পষ্ট নয়।

পেপসি থেকে চেরি কোক, কীভাবে বদলাল পছন্দ?

কোকের প্রতি বাফেটের ভালোবাসা অবশ্য নতুন নয়। ছোটবেলায় তার পছন্দ ছিল পেপসি। একসময় তাকে ‘পেপসি ওয়ারেন’ বলেও ডাকা হতো। তবে ১৯৮৬ সালে তার পানীয়ের পছন্দে পরিবর্তন আসে। পরে চেরি কোক তার অন্যতম প্রিয় পানীয় হয়ে ওঠে।

২০১৫ সালে ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট জানিয়েছিলেন, তিনি প্রতিদিন অন্তত পাঁচটি ১২ আউন্সের কোক পান করেন। তার দৈনিক ২৭০০ ক্যালোরির প্রায় এক-চতুর্থাংশই আসত কোক থেকে বলে জানিয়েছিলেন তিনি। অফিসে সাধারণ কোক এবং বাড়িতে চেরি কোক পান করার কথাও জানিয়েছিলেন এই বিনিয়োগকারী।

তবে এত বছর ধরে তার এই অভ্যাস অপরিবর্তিত রয়েছে কি না, কিংবা বর্তমানে তিনি ঠিক কতটা চেরি কোক পান করেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। সব মিলিয়ে, ওয়ারেন বাফেটের চেরি কোক-প্রীতি নিঃসন্দেহে কৌতূহল জাগানোর মতো। তবে একজন ধনকুবেরের দীর্ঘদিনের অভ্যাস যে সবার জন্য স্বাস্থ্যকর হতে পারে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে চিনিযুক্ত কোমল পানীয়ের ক্ষেত্রে পরিমিতি মেনে চলাই বুদ্ধিমানের কাজ।

বিষয় :ওয়ারেন বাফেটধনকুবেরপানি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি
পরের লেখা ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত
Ad imageAd image
আরও পড়ুন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

সর্বশেষ
সিলেটে জয়ের দেখা পেল না কেউ

সিলেটে জয়ের দেখা পেল না কেউ, সিরিজ ক্যারিবীয়দের

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?