পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

পতাকা সারথি
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১:০২ অপরাহ্ণ
১৪৪ ধারা জারি
বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার, ২৮ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধির আলোকে ১৪৪ ধারার আদেশ জারি করা হয়। আদেশটি ইউএনও আলফাডাঙ্গা নামে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে  ও আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Alfadanga.jpg 01
শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে

বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি শনিবার, ২৯ নভেম্বর বিকেল ৩টায় পৌরসদরের আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের।

অন্যদিকে, একই সময়ে এবং অপর সমাবেশের পাশেই শনিবার বিকেল ৩টায় আরিফুজ্জামান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং গত ৭ নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনুর।

নাগরিক সেবায় চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের যাত্রা শুরু
বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি
লোহাগাড়া থানার কোয়ার্টারে পুলিশ সদস্যের লাশ

একই সময়ে এবং প্রায় একই স্থানে বিএনপির পরস্পর-বিবাদমান দুই পক্ষের সমাবেশ ডাকা হওয়ায় কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি রোধে শুক্রবার রাতে ১৪৪ ধারা জারি করা হয়।

যা আছে ১৪৪ ধারার আদেশে

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশে উল্লেখ করা হয়েছে আমি রাসেল ইকবাল- উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আলফাডাঙ্গা, ফরিদপুর- আমার উপর অর্পিত ক্ষমতাবলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলফাডাঙ্গা পৌরসভার স্কুল, মাঠ ও বাজার এলাকায় ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আদেশ জারি করলাম।

জারিকৃত আদেশে আরও বলা হয়েছে- উক্ত সময়ে নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সব ধরনের দেশীয় অস্ত্র বহনসহ পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ব্যাপারে খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন, ‘এক সপ্তাহ আগে আমরা ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ দেখি ঝুনু সমর্থকেরা প্রতিবাদ সমাবেশের জন্য মাইকিং করছে। দুই পক্ষের সমাবেশের কারণেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আমরা সমাবেশ করবো কি না- জেলা কমিটির সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর জানাতে পারবো।’

শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন বলেন, ‘উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে এবং ৭ নভেম্বর বোয়ালমারীতে সহিংসতায় যুবদল নেতা মিনহাজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম। তবে যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, তাই আপাতত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শান্ত আছি।’

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু জাতীয় ও স্থানীয় বিভিন্ন সভা-সমাবেশ করে আসছিলেন। দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময় সহিংসতাও ঘটেছে।

গত ২৩ অক্টোবর ১০ বছর পর ফরিদপুর-১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা এবং পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এসব কমিটিতে খন্দকার নাসিরুল ইসলাম সমর্থকেরা প্রাধান্য পাওয়ায় খন্দকার নাসির ও শামসুদ্দিন মিয়ার বিরোধ আরও বৃদ্ধি পায়।

কমিটি ঘোষণার পর থেকে বোয়ালমারী ও আলফাডাঙ্গায় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল চালিয়ে আসছে শামসুদ্দিন মিয়ার অনুসারীরা। গত ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবসে বোয়ালমারীতে খন্দকার নাসির ও শামসুদ্দিন মিয়া গ্রুপ আলাদা সমাবেশ ডাকলে তা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপনসহ দুই পক্ষের ১৫-২০ জন আহত হন। এ ঘটনার পর দুই পক্ষই একে অপরকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

পতাকানিউজ/এমওয়াই

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা সড়ক দুর্ঘটনা মিরসরাইয়ে পিকআপে ধাক্কায় ব্যবসায়ী নিহত
পরের লেখা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি
Ad imageAd image
আরও পড়ুন
Long Live BD

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী

Feni DC

ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা নিষেধ

Child Hum

হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭৮৪

England Franch

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে লড়বে ফ্রান্স-ইংল্যান্ড

Kaptai Lake

খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

সর্বশেষ
Death Saidul Islam

প্রেম-বিয়ে-বিচ্ছেদে পুলিশ সদস্যের শেষ বিদায়, থামছে না মায়ের আহাজারি

Habibur Rashid

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ

Kasimpur Women Jail

কারাগার থেকে নারী আসামির পলায়ন, বরখাস্ত ৭

Cyclone Kalboishaki

দুপুর-সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

Satkania Flood

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?