পতাকা নিউজ
শনিবার ৭ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যে সড়কে, বর্ষায় বাড়ে দুর্ভোগ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি যে সড়কে, বর্ষায় বাড়ে দুর্ভোগ

পতাকা সারথি
সোমবার ২৯ জুন ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Marangona Road

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা-শুকুরমারা খালপাড় সড়কটি দীর্ঘ প্রায় ৫ দশক ধরে উন্নয়ন বঞ্চিত। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ কাঁচা সড়কটি জাকরিয়া সড়কের পাশের উকিল আহমদের বাড়ি থেকে শুরু হয়ে গাইন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। পরে এটি জঙ্গলকাটা হয়ে এবিসি সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, ৬ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া, হেতালিয়াপাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা এ সড়ক। কিন্তু বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ চার দলীয় জোট সরকারের আমলে মাত্র ৬ চেইন অংশে ইট বসানো হয়েছিল। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সড়কটি আরও বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের অস্তিত্বই বিলীন হয়ে ফসলি জমির সঙ্গে একাকার হয়ে গেছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে তলিয়ে থাকে। কাদা ও জলাবদ্ধতার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। জরুরি রোগীদের হাসপাতালে নিতে হলে দোলনা কিংবা মানুষের কাঁধই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়।

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

এ সড়ক ব্যবহার করে প্রতিদিন মেহেরনামা উচ্চ বিদ্যালয়, মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদরাসা, মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এবং বিএমআই ইনস্টিটিউট কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া মরংঘোনা নুরানী তালিমুল কোরআন মাদরাসার অন্তত ২৫০ শিক্ষার্থীও এ সড়কের ওপর নির্ভরশীল।

বর্ষাকালে কাদার কারণে শিক্ষার্থীদের পোশাক, বই-খাতা নষ্ট হয়ে যায়। অনেক সময় স্কুল-কলেজে নিয়মিত উপস্থিত থাকাও সম্ভব হয় না বলে অভিযোগ অভিভাবকদের।

পশ্চিমপাড়ার বাসিন্দা মুহাম্মদ ফরিদ বলেন, এ সড়কটি আমাদের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। বছরের পর বছর শুধু আশ্বাস শুনছি। বর্ষা এলে আমরা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ি। দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানাই।

টমটমচালক রুহুল আমিন বলেন, কাদায় ভরপুর সড়কটি। এখন আর গাড়ি চলে না।  এতে আমাদের আয়-রোজগারও কমে যায়।

বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়াম বলে, বৃষ্টির সময় স্কুলে যেতে খুব কষ্ট হয়। কাদার কারণে পড়ে গিয়ে অনেক সময় বই-খাতা নষ্ট হয়ে যায়।

মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কাইয়ুম বলে, ভালো একটি রাস্তার অভাবে নিয়মিত স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। আমরা দ্রুত রাস্তা সংস্কার চাই।

মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী মারিয়া জান্নাত শিফা বলেন, কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যায়। বিশেষ করে মেয়েদের জন্য এটি খুবই ভোগান্তির।

ব্যবসায়ী নবী হোসেন বলেন, পণ্য আনা-নেওয়ায় অতিরিক্ত খরচ হচ্ছে। একটি ভালো রাস্তা হলে এলাকার ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে।

স্থানীয় শতবর্ষী লেদু মিয়া বলেন, আমার জীবনে অনেক সরকার দেখেছি। কিন্তু এ সড়কের ভাগ্যের পরিবর্তন দেখিনি। এখনও মানুষ কাদা মাড়িয়ে চলাচল করছে।

মরংঘোনা তালিমুল কোরআন নুরানী মাদরাসার প্রধান শিক্ষক জালাল আহমদ বলেন, প্রতিদিন দুই শতাধিক শিশু এই সড়ক দিয়ে মাদরাসায় আসে। বর্ষাকালে তাদের নিরাপদে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। শিশুদের কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

কোনাখালী ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হাসান বলেন, সড়কের কারণে আমাদের দুর্ভোগ বেড়েছে। আমার এ বয়সে রাস্তার উন্নয়নের ছোঁয়া দেখিনি। যুগের পর যুগ যায়, চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায় কিন্তু সড়কের কোন পরিবর্তন হয়নি। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, জনদুর্ভোগের বিষয়। জনগণের দীর্ঘদিনের এই দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক হওয়া উচিত।

স্থানীয় ইউপি সদস্য ইফতেখার বকুল বলেন, সড়কটির গুরুত্ব অনেক বেশি। ৪-৫ হাজার মানুষের যাতায়াত মাধ্যম এই সড়কটি। তবে রাস্তাটির সরকারি কোড ছিলনা। কোড নম্বরের জন্য আবেদন করছি।  বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত উন্নয়নের উদ্যোগ নেয়া হবে বলে আশা করছি।

পতাকানিউজ/এমজেসি/আরবি

বিষয় :কক্সবাজারবর্ষামাতামুহুরী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Feni Bibi Kulsuma Murder ঋণের টাকা শোধ করতে মামীকে খুন করেন ভাগ্নে
পরের লেখা Malekun Salehin Prattay উত্তর মেরু অভিযানে যাচ্ছে স্কুলশিক্ষার্থী প্রত্যয়
Ad imageAd image
আরও পড়ুন
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

সর্বশেষ
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?