দেশের ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার।
রবিবার, ১ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রত্যাহারের পর উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন-গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।
এদিকে এসব জেলায় নতুন করে এখনও ডিসি নিয়োগ দেয়া হয়নি।
পতাকানিউজ/আরবি

