মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হামলা-পাল্টা হামলায় কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার, ৩ মার্চ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আজকেই বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।
বুধবার, ৩ মার্চ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
বেবিচক জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করে ৩ মার্চ বাতিল করা হয় ৩৯টি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি, কুয়েত ও জাজিরা এয়ারলাইন্সের দুটি, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার আকাশ পথে। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা।
পতাকানিউজ/আরবি

