পাঁচ বছর বসয়ী শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বৃদ্ধ।
সোমবার, ৩ জুলাই সকাল ৮টায় পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের স্বর্ণকারপাড়া এলাকার পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে।
শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে পালিয়ে যান বৃদ্ধ। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন। অভিযুক্ত বৃদ্ধের বাড়ি একই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে। ঘটনার দিন সকাল ৮টায় ভুক্তভোগী শিশু বাড়ির সামনে দিয়ে খেলাধুলা করছিল। লোকজন না থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণচেষ্টা করেন।
এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ সাত্তার দ্রুত সটকে পড়েন। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন। শিশুটি বাড়িতে গিয়ে তার মা এবং পিসির কাছে ঘটনা জানায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভাঙ্গুড়া থানার পরিদর্শক (এস আই) সুব্রত কুমার বলেন, আব্দুস সাত্তার সম্পর্কে এর আগেও আরও এমন ঘটনা শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বাড়িতে গেলে লোকজন না থাকায় কারো বক্তব্য পাওয়া সম্ভব যায়নি।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পতাকানিউজ/এসআর/আরবি

