পতাকা নিউজ
রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬
৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

Ctg Port

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর—৪ দাবি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, দায়িত্ব নিলেন প্রশাসকরা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত, দায়িত্ব নিলেন প্রশাসকরা

পতাকা সারথি
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Bank

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫টি বেসরকারি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার, ৫ নভেম্বর এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে পড়া পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে।

এই ৫টি ব্যাংক একীভূত করে নতুন এমডি নিয়োগের বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর পতাকানিউজ “একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক : জানুন কে কোন ব্যাংকে দায়িত্ব পাচ্ছেন” -শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে যে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছিল, সেই ৫ জনই আজ প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন। সেই সঙ্গে তারা সন্ধ্যা থেকেই নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিলো। প্রশাসকরা দায়িত্ব নেয়ার সাথে সাথে এসব ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া হবে। নিয়মিত এমডিদের বাদ দিয়ে নতুন এমডি নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায়। সার্বিক বিষয় তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো কথা রয়েছে। প্রশাসক হিসেবে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেয়া হবে এবং তাদের কাজ কী হবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে।

হাত, পা ও পিঠে ছ্যাচা দিত, টেনে তুলতো চুল
অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হচ্ছে না
নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কোম্পানি সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ ঘোষণা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার (গতকাল) থেকেই পাঁচটি ব্যাংকের বোর্ড বিলুপ্ত ঘোষণা করেছে। বোর্ড সদস্যরা ব্যাংকগুলো টিকিয়ে রাখতে যে প্রচেষ্টা চালিয়েছেন, তার জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে বিআরপিডি থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অস্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক এবং তার সহযোগী দল দায়িত্ব পালন করবেন ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার। আর আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেয়া হবে।

Bank 2

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশ এখন খেলাপি। সারাদেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৮ শতাংশ ঋণ খেলাপি ইউনিয়ন ব্যাংকের। পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামীর ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামীর ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামীর ৬২ দশমিক ৩০ শতাংশ এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ ৪৮ দশমিক ২০ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, আমানতকারীর সুরক্ষা এসব ব্যাংক একীভূতকরণের মূল লক্ষ্য। প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। কারও দুই লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন। এর বেশি থাকলেও পুরো অর্থ পাবেন। তবে প্রথম ধাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়া হবে। বাকি টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ হবে। এ ক্ষেত্রে মূলধন হিসেবে সরকারের দেওয়া অর্থ, নতুন আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের মাধ্যমে তহবিল বাড়ানো হবে। মেয়াদি আমানতের ক্ষেত্রে আসল অঙ্কের সঙ্গে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। আর সঞ্চয়ী বা চলতি হিসাবে আসল টাকা পুরোটা ফেরত পাবেন। বর্তমানে এসব ব্যাংক ঠিকমতো আমানত ফেরত দিতে পারছে না।

প্রশাসক হিসেবে কে কোন ব্যাংকে

প্রশাসকরা দায়িত্ব বুঝে নেয়ার সঙ্গে সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে। আর এমডির চুক্তি বাতিল হবে। প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামীতে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দায়িত্ব পাচ্ছেন আরেক নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। আর গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে পরিচালক মো. মোকসুদুজ্জামান এবং ইউনিয়ন ব্যাংকে আরেক পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে।

প্রশাসকদের প্রথম কাজ হবে পাঁচ ব্যাংক একীভূতকরণে সব ধরনের তথ্য সরবরাহ। সেনাকল্যাণ ভবনে এসব ব্যাংক একীভূতকরণের জন্য স্থাপিত কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সব তথ্য সমন্বয় করবেন।

গভর্ণর যা বললেন

বাংলাদেশ ব্যাংক গভর্ণর বলেন, ‘অস্থায়ী প্রশাসনকে চারটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকগুলো যেন কার্যকরভাবে চালু থাকে এবং বড় অংকের পেমেন্ট, রেমিট্যান্স ও এলসি সেটেলমেন্ট স্বাভাবিকভাবে চলতে পারে। আইটি অবকাঠামো একীভূত করে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা। কর্মী সংখ্যা ও মানবসম্পদ পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পুনর্বিন্যাস করা এবং একই এলাকায় ব্যাংকগুলোর একাধিক শাখা থাকলে তা যৌক্তিকভাবে একীভূত করা।’

গভর্নর বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দুর্বল আর্থিক ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া এবং একটি ভায়াবল (সক্ষম) ব্যাংকিং প্রতিষ্ঠান তৈরি করা। নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে সরকারি মালিকানাধীন হলেও পরিচালনা হবে পেশাদার ব্যবস্থাপনা ও বোর্ডের মাধ্যমে—একটি বেসরকারি ব্যাংকের মতো। ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা, যা দেশের যেকোনো ব্যাংকের তুলনায় সর্বাধিক। এটি হবে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান।’

আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ‘নতুন ব্যাংকটি সরকারি মালিকানাধীন হওয়ায় আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একীভূতকরণের দিন থেকেই বাজারভিত্তিক মুনাফা হার অনুযায়ী লাভ দেওয়া হবে। ব্যাপক অর্থ উত্তোলন ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব আমানতকারীর ২ লাখ টাকা বা তার কম জমা রয়েছে, তারা সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন। এর বেশি টাকার আমানত ধাপে ধাপে উত্তোলনের ব্যবস্থা করা হবে, যা পরবর্তীতে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এই মার্জার প্রক্রিয়ার মাধ্যমে ৭৫ লাখের বেশি আমানতকারীর অর্থ সুরক্ষিত থাকবে।’

পরবর্তী সরকার এ প্রক্রিয়া এগিয়ে নেবে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জাবাবে আহসান এইচ মনুসর বলেন, ‘এ মার্জার প্রক্রিয়া জনগণ, দেশ এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য। এর সফল বাস্তবায়ন আগামী সরকারের জন্য একটি বড় ধরনের ইতাবচক স্থিতিশীলতা আনবে এবং অর্থনীতিতে আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৭৫ লাখ আমানতকারীর স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। তবে একীভূতকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল। যেখানে দুটি ব্যাংক মার্জ হতে সাধারণত দুই বছর সময় লাগে, সেখানে পাঁচটি ব্যাংক একীভূত করতে আরও বেশি সময় লাগবে। এটি একদিনে, এক মাসে বা ছয় মাসে সম্পন্ন হবে না—ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। আমাদের আশা এই উদ্যোগটি ভবিষ্যৎ সরকারও বজায় রাখবে।’

পতাকানিউজ/কেএস

বিষয় :একীভূতকরণব্যাংক
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা কক্সবাজার অটোরিকশায় ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ৩ মাদক কারবারি, চকরিয়ায় ধরা
পরের লেখা Venezuela web মাদুরোকে কিভাবে ক্ষমতাচ্যুত করবেন ট্রাম্প?
Ad imageAd image
আরও পড়ুন
ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন :

ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হোন : পেকুয়ার গণমিছিলে সালাহউদ্দিন

Ministry of Law

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

সিইসিকে স্মারকলিপি:

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের

কর্ণফুলী নদীর জায়গা লিজ

বন্দর চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

vote

নির্বাচন স্থগিতের গুজবে কান নয় : ইসি

সর্বশেষ
রাউজানে ধানের শীষের মঞ্চে আট খুনের পলাতক আসামি রায়হান:

ভোটারের দিকে অস্ত্রের নিশানা!

খুলনা

কারাবন্দি সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা

ধর্ষণ মামলায় জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

Hotline 333

নির্বাচনের তথ্য ও অভিযোগ জানাতে হটলাইন চালু

Bogrua BNP Office Fire

বগুড়ায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?