পতাকা নিউজ
শনিবার ৮ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, রুটিন প্রকাশ

BGMEA Logo

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৫ যুবকের ইউরোপ যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৫ যুবকের ইউরোপ যাওয়ার স্বপ্ন সাগরে বিলীন

পতাকা সারথি
রবিবার ২৯ মার্চ ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Jaganathpur Death 5
স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ যুবকের

স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ যুবকের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যুর হয়। শনিবার, ২৮ মার্চ তাদের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এদের মৃত্যুতে শুধু পরিবারের লোকজন কিংবা স্বজনরা নয়, পুরো জগন্নাথপুরবাসী শোকাহত।

মারা যাওয়া যুবকরা হলেন- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিঁয়ারগাঁও গ্রামের আখলুছ মিয়ার ছেলে শায়েক আহমদ (২৫), ইছগাঁও গ্রামের বশির মিয়ার ছেলে আলী আহমদ (২২) চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের দুলন মিয়ার ছেলে নাঈম মিয়া (২৪) একই গ্রামের শামছুল হকের ছেলে ইজাজুল হক (২৩), ও পাইলগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (২৬)।

রবিবার, ২৯ মার্চ দুপুরে সরেজমিন নিহত নাঈম মিয়ার বাড়িতে চিলাউড়া গ্রামের গিয়ে দেখা যায়, তার মা আকি বেগম ছেলের মৃত্যুতে হাউ-মাউ করে চিৎকার করে কাঁদছেন। তার বুক ফাটা কান্নার আর্তনাদে কাঁদছেন স্বজন ও এলাকাবাসী। তিনি কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন ‘আমার ছেলেকে দালাল মেরে ফেলেছে, তোমরা আমার ছেলেরে এনে দাও।’

নাঈমের বাবা দুলন মিয়া বলেন, ‘জগন্নাথপুরের ইছগাঁও গ্রামের দালাল আজিজুল ইসলামের সঙ্গে গ্রিসে পাঠানোর জন্য ১৩ লাখ টাকার চুক্তিতে জানুয়ারি মাসে লিবিয়া যায় আমার ছেলে। সেখানে যাওয়ার কিছুদিন পর গ্রিসের গেম দেয়ার কথা বলে আরও ৫ লাখ টাকা দাবি করে দালাল। তার দাবীকৃত টাকা পরিশোধ করার পরও গ্রিসে পাঠাতে টালবাহানা করে। অবশেষে ২১ মার্চ গেম দেয়া হয়। কথা ছিল গেম দেয়ার আগে আমাদেরকে জানানো হবে। কিন্তু আমাদের জানানো হয়নি। শনিবার জানতে পারি সাগরে আমার ছেলে মারা গেছে এবং তার মরদেহ সাগরে ফেলে দেয়া হয়েছে।’ এ ঘটনায় তিনি দালালের বিচার দাবি করেন।

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ৮ দফা দাবির বাস্তবায়ন জরুরি

একই গ্রামের ইজাজুল হক রেজার বাড়িতে গিয়ে দেখা যায়, পিনপতন নীরবতা। এলাকার লোকজন ভিড় করছেন বাড়িতে। স্বজন ও প্রতিবেশিরা ইজাজুল হকের পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছেন। 

ইজাজুল হক বাবা সামছুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছাতক উপজেলার শক্তিগাঁও গ্রামের দালাল দুলাল মিয়ার মাধ্যমে ১২ লাখ টাকার চুক্তিতে ৩ মাস আগে লিবিয়া যায় আমার ছেলে। সেখান থেকে গ্রিসে পাঠানোর কথা। সব টাকা পরিশোধ করা হলেও গ্রিসে পাঠাতে কালক্ষেপণ করতে থাকে দালাল। আমার ছেলে ঈদের আগে ভয়েস বার্তায় জানায়, ‘দালাল আমাদের খাওয়া-দাওয়া দিচ্ছে না। বড় কষ্টে আছি। দোয়া করিও। এরপর আমার ছেলের সঙ্গে আর কথা হয়নি। আমরা দালালের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। এখনও শুনি আমার ছেলে মারা গেছে।’

প্রতিবেশী ফজলু মিয়া বলেন, ‘দালাল ইউরোপের স্বপ্ন দেখিয়ে প্ররোচিত করে অনেক পরিবারের সর্বত্র লুটে নিচ্ছে। তাদের কারণে অকালে ঝড়ছে তরতাজা প্রাণ। এদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ বিষয়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, ‘শনিবার রাতে খবর পেলাম আমার ইউনিয়নের একই গ্রামের দুই যুবক সাগরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মারা গেছে। তাদের মৃত্যুতে পুরো গ্রামের মানুষ শোকাহত। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে দালাল চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের ফাঁদে হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। অকালে প্রাণ হারাচ্ছে শত শত যুবক। দ্রুত সব দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।’

এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবরর নেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। এসময় তিনি বলেন, ‘ গ্রিস যাওয়ার পথে এ উপজেলার ৫ জন মারা গেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘৫ তরুণের মৃত্যুর খবর শুনে পুলিশ সব তথ্য সংগ্রহ করছে। ইতিমধ্যে দালালদের চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, ইউরোপের গ্রিস যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে প্রত্যেককে ১২ থেকে ১৩ লাখ টাকা করে চুক্তি করে গত ৩-৪ মাস পূর্বে লিবিয়ায় যান তারা। সেখান থেকে গত ২১ মার্চ রাবার বোটে গ্রিসের উদেশ্যে সাগরপথে যাত্রা করে অভিবাসীরা। (বোটের যাত্রাকে লোকজনের কাছে ‘গেম’ হিসেবে পরিচিত)। বোটে খাবার ও পানির সংকটে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ১৮ জন মারা যান। তাদের মধ্যে জগন্নাথপুরের পাঁচজন। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেয়া হয়। ওই যাত্রা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন।

পতাকানিউজ/এডি/আরবি

বিষয় :জগন্নাথপুরযুবকসুনামগঞ্জ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা জাপানের রহস্যময় বই ‘অদ্ভুত মানচিত্র’ তালিকার শীর্ষে জাপানের রহস্যময় বই ‘অদ্ভুত মানচিত্র’ কেন তালিকার শীর্ষে
পরের লেখা Rakib Computer কম্পিউটার দোকানের আড়ালে ২ যুবকের জাল সনদের কারবার
Ad imageAd image
আরও পড়ুন
Commerce Minister

বগুড়ায় ৪০০ একরের বিসিক শিল্পপার্ক হবে : বাণিজ্যমন্ত্রী

Arrest Sohel Rana

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

Feni Child

মাদ্রাসায় ভালো লাগে না, ভবনের কার্নিশে বসেছিল শিশু

Child Hum

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৬৪

heavy rain

৮ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

সর্বশেষ
DAV

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

NCP Leader

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

এবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

SSC 5

এসএসসির ফল সোমবার, জানা যাবে যেভাবে

Accident Bogrura

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ৭ লাশ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?