পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২ এপ্রিল সকাল সাড়ে ৯টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত তেলের মধ্যে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল রয়েছে।
এদিকে অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।
পতাকানিউজ/এএইচএস/আরবি

