পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ৮ কুকুরছানা হত্যাকারী সেই নারী গ্রেপ্তার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

৮ কুকুরছানা হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

পতাকা সারথি
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
পাবনা
গ্রেপ্তার নিশী রহমান

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অবশেষে নিশী রহমান (৪২) নামে এক নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার, ২ ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলাটি করেন। এরপর একইদিন রাতে অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর স্কুলপারা মোড়স্থ গার্লস স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বের জনৈক বিদ্যুৎ সাহেবের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিশী রহমান ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের
চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন’২০১৯ এর ৭ ধারায় রাত ৯ টায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশী রহমানকে একমাত্র আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়।

এদিকে কুকুরছানাকে পানিতে ডুবিয়ে মারার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত এবং ভাইরাল হয়। এতে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনাসহ তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর শাস্তি দাবি জানানো হয়।

অপরদিকে এ ঘটনা অমানবিক দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানান, এ ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। তাই অপরাধীকে শাস্তির আওতায় আনতে মামলা করতে হবে। একইসঙ্গে  প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকও ফোন করে তার পক্ষে মামলা করার জন্য ইউএনওকে নির্দেশনা দেন।

এছাড়া এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে অ্যানিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত টিম ঈশ্বরদীতে এসেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ দিন পূর্বে উপজেলা পরিষদের আবাসিকের একটি বাসার সিঁড়ির নিচে একটি কুকুর ৮টি ছানা প্রস্রব করে। উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা মা কুকুরটিকে খাবার দিতো। কিন্তু গত ১ ডিসেম্বর থেকে মা কুকুরটি ছানাগুলোকে না পেয়ে পুরো আবাসিক এলাকাজুড়ে ডাকাডাকিসহ আর্তনাদ শুরু করে। ছানাগুলোকে খুঁজে পেতে আবাসিকগুলোতে উঠানামা করতে থাকে। পরের দিন সকালে উপজেলার কর্মচারীরা মা কুকুরটি আর্তনাদের কারণ জানতে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের শিশু ছেলে আফান জানায় তার মা কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দিয়েছে। আফানের দেখিয়ে দেয়া পুকুরে নেমে উপজেলা পরিষদের বাগানের মালি জাহাঙ্গীর বস্তাটি তুলে আনেন। বস্তার মুখ খুলতেই দেখা যায় ৮টি কুকুরছানা মারা গেছে। এরপর বিষয়টি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টি অমানবিক। আমি খুবই মর্মাহত ও লজ্জিত।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, বর্তমানে মা কুকুরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নেয়া হচ্ছে বিশেষ পরিচর্যা।

আইনজীবি অ্যাডভোকেট খায়রুল আলম দুলাল বলেন, দন্ডবিধির ৪২৯ ধারার অধীনে অপরাধীকে দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে মঙ্গলবারের মধ্যে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেয়া হয়েছিল। জেনেছি তারা বাসা খালি করে অন্যত্র চলে গেছেন।

পতাকানিউজ/এসএমএইচ/আরবি

বিষয় :গ্রেপ্তারনারীপাবনা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির রায়ের তারিখ ঘোষণার অপেক্ষায় উত্তেজনা তৈরি হয়েছে টিএফআই সেলে গুম–নির্যাতন মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
পরের লেখা ঢাকা যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে
Ad imageAd image
আরও পড়ুন
Satkania Flood

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?