ফেনীতে অবৈধভাবে ৮ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, অনুমোদনহীন লেভেলিং ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করার অপরাধে ইসমাইল এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল দুপুরে শহরের মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
র্যাব জানায়, কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনীর মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় বিএসটিআই অনুমোদনবিহীন, অবৈধ লেভেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং, প্রাতিষ্ঠানিক লাইসেন্স না থাকা ও ভোজ্যতেলের অবৈধ মজুদ করে অসাধুভাবে বাজারজাত করছে। এমন সংবাদে ইসলামপুর রোডের এলাকায় ‘ইসমাইল এন্ড সন্স নাম প্রতিষ্ঠান থেকে ৮ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, র্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
পতাকানিউজ/এএএম/আরবি

