তিন সচিবকে দায়িত্ব থেকে সরানোর পর নয়জন সিনিয়র সচিব ও সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার, ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চুক্তি বাতিল হওয়া সিনিয়র সচিবরা হলেন— পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।
এদিকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বাতিল হওয়া সচিবরা হলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী ও পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ (সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত ছিলেন) তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

